চাঁপাইনবাবগঞ্জের তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ (নতুন) স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিম, বিপিএম-সেবা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দীন, নবাবগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাসহ অন্যরা। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উদ্বোধনী খেলায় শিবগঞ্জ উপজেলা দল ২-০ গোলে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দলকে। খেলার প্রথমার্ধের সাত মিনিটে প্রথম গোলটি করেন মোমিনুল ইসলাম। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল করেন জোবায়ের।






Leave a Reply