1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি আটক

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি আটক

যশোর অফিস :

যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় কোনো দালাল বা পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের গোগা ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালান। এসময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার পূর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), একই উপজেলার পাতালিয়া গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে মিজানুর রহমান (৪৫),

যশোর সদর উপজেলার কাজিপুর গ্রামের সরোয়ার বিশ্বাসের কন্যা শাপলা খাতুন (২৩), ও পিরোজপুর জেলার নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার কন্যা সুমি আক্তার (২৪)।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews