1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের কেশবপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

স্টাফ রিপোর্টার :

যশোরের কেশবপুর উপজেলার সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ে ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। এফসিডিওর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের উদ্যোগে র‌্যালি,

আলোচনা সভা ও সম্প্রীতির বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএফজি কেশবপুরের সমন্বয়কারী মো: মুনছুর আজাদ। অনুষ্ঠানে বক্তারা বলেন,
“প্রকৃত মানুষ সেই ব্যক্তি, যার হাত ও মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন—
মাঠ সমন্বয়কারি মো: আশরাফুজ্জামান, প্রকল্প ও সংস্থা সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত শান্তি প্রতিষ্ঠার জন্য আজকের দিনে সবাইকে শপথ নিতে হবে। প্রশিক্ষক কামরুজ্জামান বলেন, আল্লাহ প্রদত্ত আমানত রক্ষা করলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জাতি, ধর্ম ও বর্ণের বিভাজনে উসকানি না দিয়ে নিজেকে পরিবর্তনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়।

প্রবন্ধ পাঠ করেন সুপ্রভাত কুমার বসু, পিস অ্যাম্বাসেডর, পিএফজি কেশবপুর। মাওলানা রফিকুল ইসলাম, মৌলভি শিক্ষক, পাজিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় বলেন, মানুষকে ভালোবাসতে পারলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা যায়।

বাবুর আলি গোলদার, ওয়ার্কার্স পার্টি নেতা, বলেন সংঘাতের মূল কারণ খুঁজে বের করতে হবে এবং সাম্প্রদায়িকতা রোধ করলেই সমাজে শান্তি আসবে। অধ্যাপক কফিল উদ্দীন বলেন,

শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের বিশেষ ভূমিকা রাখতে হবে। বিচার-বিশ্লেষণ করে সঠিক নেতৃত্বকে সমর্থন দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতি ও সাতাইশকাটি ব্রাহ্মণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ সমাপনী বক্তব্যে বলেন, বিশ্বের যেসব মানুষ নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সংশোধন করে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews