1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নাশকতা মামলায় সাবেক জেলা ছাত্রলীগ নেতা আটক

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোরে নাশকতা মামলায় সাবেক জেলা ছাত্রলীগ নেতা আটক

যশোর অফিস :

যশোরে নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ খান লিখন (৩৪) কে আটক করেছে ডিবি পুলিশ। আটক লিখন শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

বুধবার রাত ১১টার পর পালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, লিখন আওয়ামী লীগ সরকারের আমলে নানা অপরাধে জড়িত ছিলেন। বিশেষ করে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মানুষকে হয়রানি করতেন।

এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। ফেসবুকে শেখ হাসিনার বক্তব্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করছিলেন।

তদন্তে আরও উঠে আসে, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলা গ্রামে একদল দুর্বৃত্ত নাশকতা চালায়।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন লিখন।

তাকে ওই মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews