1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নওয়াপাড়ার ব্যবসায়ী টিপুর ব্যাংক চেক চুরি ও জাল স্বাক্ষরের অভিযোগে দুই জনের বিরুদ্ধে আদালতে মামলা

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

নওয়াপাড়ার ব্যবসায়ী টিপুর ব্যাংক চেক চুরি ও জাল স্বাক্ষরের অভিযোগে দুই জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

নওয়াপাড়ার ব্যবসায়ীর চেক চুরি ও জাল স্বাক্ষর করে ডিজঅনারের অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। নওয়াপাড়ার মেসার্স জাফ্রিদী এন্ট্রারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবির টিপু বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোলেহ রানা অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, অভয়নগরের সিরাজকাটি গ্রামের রেজাউর রহমানের ছেলে ও নওয়াপাড়ার ফয়সাল ব্রাদার্সের মালিক এসএম আরাফাতুর রহমান ও গোয়াখোলা কলেজ রোডের আবুল কাশেম মোগলের ছেলে মাহামুদুল হাসান মোগল লিপু।

মামলার অভিযোগে জানা গেছে, শাহনেওয়াজ কবির টিপু নওয়াপাড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত ২৪ ফেব্রুয়ারি টিপু ব্যবসায়ীক কাজে নিজ প্রাইভেট কারে যশোর আসছিলেন। নওয়াপাড়া বাজারের মধ্যে মাহামুদল হাসানের দেখা হয়। এ সময় তিনি টিপুকে, যশোর যাবেন বলে জানান। টিপু সম্মতি দিলে তার প্রাইভেট কারে মাহামুদুল হাসান ও তার শ্যালক আরাফাতুর রহমান ওঠেন।

গাড়ির মধ্যে একটি ব্যাগে ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চেক বই রাখা ছিল। পথিমধ্যে যশোর সদরের রূপদিয়া বাজারে পেঁৗছে টিপু গাড়ি থামিয়ে খাবার পানি কিনতে যান। যশোর তিনি দেখেন তার ব্যাগটি খোলা হয়েছিল এবং কাগজপত্র এলোমেলো করা। একই সময় তিনি দেখতে পান তার ইসলামী ব্যাংকের চেক বইয়ের একটি স্বাক্ষর বিহীন চেকের পাতা নেই।

বিষয়টি আসামিদের জানালে তার অস্বীকার করেন। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি টিপু কোতয়ালি থানায় একটি জিডি করেন। গত ৩১ জুলাই টিপু একটি লিগ্যাল নোটিশ পান। যাতে আসামিরা তার কাছে ১ কোটি ১ লাখ, সাড়ে ১৭ হাজার টাকা পাবে বলে উল্লেখ করা হয়েছে।

গত ৯ আগস্ট টিপু আসামিদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চেক চুরি ও জাল স্বাক্ষর কথা বললে তারা অস্বীকার করেন। চুরি করা চেক ফেরত চাইলে আসামিরা ১ কোটি ১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা দাবি করে। চেক উদ্ধারে ব্যর্থ হয়ে ব্যবসায়ী টিপু চুরি ও জালিয়াতির অভিযোগে গত ৮ সেপ্টেম্বর আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews