1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় জাঁকজমকপূর্ণ পরিবেশে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় জাঁকজমকপূর্ণ পরিবেশে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাঈদ ইবনে হানিফ স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “বন্ধু মহল”-এর আয়োজনে গতকাল (১১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। খেলার মাঠজুড়ে ছিল হাজারো দর্শকের উপচেপড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশ।

টুর্নামেন্টে অংশ নেয় মাগুরা জেলা ফুটবল একাদশ এবং বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল একাদশ। শুরু থেকেই দারুণ লড়াই হয় দুই দলের মধ্যে। দর্শকদের করতালি ও উল্লাসে মাঠ বারবার মুখরিত হয়। শেষ পর্যন্ত রোমাঞ্চকর এ খেলায় ৩-২ গোলে জয় পায় মাগুরা জেলা ফুটবল একাদশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য হাফেজ মোঃ আনিছুর রহমান বিপ্লব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও  জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্য

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল বলেন—
“খেলাধুলা একটি জাতির প্রাণ। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হলে ক্রীড়া ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। ফুটবল আমাদের গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। এ ধরনের টুর্নামেন্ট শুধু বিনোদনই নয়, সামাজিক বন্ধনকে দৃঢ় করে এবং তরুণদের সুস্থ পথে এগিয়ে যেতে উৎসাহিত করে। আমি আশা করি, ‘বন্ধু মহল’-এর এই উদ্যোগ আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে এবং এ অঞ্চলে ক্রীড়া সংস্কৃতির প্রসার ঘটাবে।”

তিনি আরও বলেন, “যুব সমাজের মাঝে খেলাধুলার চর্চা যত বাড়বে, সমাজ থেকে তত অপরাধ প্রবণতা কমে যাবে। তাই খেলাধুলাকে আন্দোলনে পরিণত করতে হবে এবং সরকারসহ সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”

উপস্থিত অতিথিবৃন্দ

এ সময় আরও উপস্থিত ছিলেন—বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক আশরাফ আলী, ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আবু মুছা,

যুব জামায়াতের সভাপতি মাষ্টার শহিদুল ইসলাম বুলবুল, শ্রমিক কল্যাণের ইউনিয়ন সভাপতি মাওলানা সোহরাব হোসেন, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ সুমন হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews