1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে বিশাল জনসভা

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে বিশাল জনসভা

কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

“মুক্তির মূলমন্ত্র ,ইসলামী শাসনতন্ত্র ” এ স্লোগানকে সামনে রেখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ঝিকরগাছায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপর ২টায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে বি এম হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি শেখ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েখে চরমোনাই সিনিয়র নায়েবে আমির আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহাবার বাংলার জিন্দা শাহজালাল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম।

তিনি বলেন ভালো নেতা ছাড়া জাতির মুক্তি নাই , আমরা শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই। সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামীই একমাত্র সমাধান ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে পি আর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে প্রত্যেকের স্বাধীন ভোটাধিকারের মধ্য দিয়ে একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক যশোর ৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হালিম মিয়া, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি যশোর ৪ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট মাওলানা মইজিদ হোসাইন,

ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব এইচ এম মহসিন।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য মাওলানা আজিজুর রহমান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম।

আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শার্শা উপজেলা শাখার সহ-সভাপতি যশোর ১ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব বখতিয়ার
রহমান, জাতীয় শিক্ষক ফোরাম মনিরামপুর উপজেলার সভাপতি যশোর ৫ আসনের এমপি প্রার্থী মাস্টার জয়নুল আবেদীন টিপু,

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম, যুব আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম। এছাড়া আলোচনা করেন বিভিন্ন উপজেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চল থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মী,

প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ। এদিকে জনসভা শেষে মাগরিব নামাজ বাদ বি এম হাই স্কুল মাঠে বিশাল ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews