যশোর শহরে গলায় ওড়না পেঁচিয়ে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার
দিকে শহরের নীলগঞ্জ তাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার সালাউদ্দিন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল নিজ বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Leave a Reply