যশোর-বেনাপোল মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানকল্পে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাভারণ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ফুলের রাজধানী খ্যাত গদখালী ফুল বাজারে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার (অপারেশনস্-দক্ষিণ) ডিআইজি রুখফার সুলতানা খানম (পিপিএম-সেবা)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাকারিয়া, সার্কেল এএসপি মোঃ নাসিম খান (পিপিএম)। এছাড়া বক্তব্য রাখেন, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তবিবর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,
সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যান সমিতির সহ-সভাপতি মনজুর আলম, বাসমালিক সমিতির সড়ক সম্পাদক এবিএম বদরুল আলম আলা, সিমান্ত বাসমালিক সমিতির আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ম-আহবায়ক মাহাবুবুর রহমান দুলাল,
সড়ক সম্পাদক ইউনুস আলী, মিনিবাস লাইন কমিটির সদস্য রাজিব খান, লাইন কমিটির সদস্য রুপক বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, ডাঃ কামাল হোসেন,
গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আবুল খায়ের, সেক্রেটারি আবু জাফর,সহসভাপতি মাসুদ রানা বাবু, কোষাধ্যক্ষ শাওন হোসেনসহ ফুল ব্যবসাী,
চাষি ও কৃষকবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply