1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সৎ, যোগ্য ও দূর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমাদের প্রতীক দাড়িপাল্লা শুধু একটি নির্বাচনী চিহ্ন নয়,

এটি ন্যায়বিচার, সততা ও জনগণের আস্থার প্রতীক। জনগণের দোরগোড়ায় গিয়ে জামায়াতের প্রকৃত কর্মসূচি ও আদর্শ তুলে ধরতে হবে। ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে ইসলামী নেতৃত্বের সুফল ও শান্তির বার্তা। ইনশাআল্লাহ, আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দাড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।”

তিনি আরো বলেন, “কেন্দ্রভিত্তিক প্রতিটি দায়িত্বশীলের কাছে আমার আহ্বান—ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখুন। সাধারণ মানুষকে বোঝান কেন জামায়াতই একমাত্র দল যারা সৎ নেতৃত্ব দিতে সক্ষম। আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব।”

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। সভাপতিত্ব করেন উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সকল কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি ও কেন্দ্র পরিচালকবৃন্দ।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা মার্কাকে বিজয়ী করতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews