1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চব্বিশ এর গণ আন্দোলনে শহীদদের স্মরণে বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

চব্বিশ এর গণ আন্দোলনে শহীদদের স্মরণে
বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার :

চব্বিশ এর জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে গতকাল বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। প্রতিটা বৃক্ষ এক একজন শহীদের স্মরণে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, ঢাকা টাইমস এর শহিদ সাংবাদিক মেহেদি হাসানসহ দেড় শতাধিক শহীদের স্মরণে এ বৃক্ষের চারা বিতরণ হয়। বাদ পড়েনি যশোরে শহীদ হওয়া ইমতিয়াজ আহাম্মেদ জাবির,

শহীদ তৌহিদুল ইসলাম, শহীদ আব্দুল্লাহ’র নামও। মহতি এই উদ্যেগটি নিয়েছেন বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগ। তিনি মনে করেন, আজ যে সব শিক্ষার্থী মাধ্যমিকে লেখাপড়া করছে তারাই এক সময় বাংলাদেশের নেতৃত্ব দিবে।

তাদেরকে জুলাই আন্দোলনের গুরুত্ব বোঝানো ও শহীদদের আত্মত্যাগ যদি তাদের মাঝে ধারণ করানো যায় তাহলে তারা দুর্নীতি থেকে দুরে থাকবে। ফ্যাসিবাদ মুক্ত করতে যেয়ে যারা জীবন দিয়েছে,

যারা চিরতরের জন্য পঙ্গু হয়েছে তাদের যদি এখনকার তরুণ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয় তাহলে আগামী দিনে এরাই ফ্যাসিবাদ রুখে দিবে।

তাদেরকে স্মরণ করলে আমরা দুর্নীতি থেকে যেমন দুরে থাকবো তেমনি কোন অপরাধ করতে গেলে আমাদের বুক কেঁপে উঠবে। সর্বোপরি আমরা ফ্যাসিস্ট হয়ে উঠবো না। ঢাকা দক্ষিণ যুব দলের যুগ্ম আহবায় নুরে আলম সোহাগ মনে করেন, একটি গাছ দীর্ঘ দিন বেঁচে থাকে।

একজন শিক্ষার্থী যদি চব্বিশ এর জুলাই আন্দোলনে একজন শহীদের স্মরণে একটি গাছ লাগায় তাহলে ঐ শিক্ষার্থী যতদিন বেঁচে থাকবে ততদিন সে জুলাই আন্দোলনের গুরুত্ব নিজের মধ্যে লালন করবে।

এসব চিন্তা চেতনা থেকে নূরে আলম সিদ্দিকী সোহাগ শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণের উদ্যেগ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় গতকাল বাঘারপাড়ার পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী,

শিক্ষক ও কর্মচারিদের হাতে একটি করে ফলজ বৃক্ষের চারা তুলে দেন। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফিরোজ হোসেন,

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার, বাঘারপাড়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ফখরুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারিবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews