1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

যশোরে চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর অফিস :

যশোরে চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানা ও মণিরামপুর থানা পুলিশ এসব আসামিকে আটক করে আদালতে পাঠিয়েছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, এসআই ইলিয়াস হোসেন, এসআই চঞ্চল কুমার বিশ্বাস ও এসআই আল আমিন হোসেনের নেতৃত্বে একটি টিম নড়াইল জেলার কাঠালিয়াঘাট এলাকা থেকে আশিক আলী ওরফে সুজন(৩৫)কে গ্রেফতার করে। আশিক আলী শহরের নতুন উপশহর এলাকার ইউসুফ আলীর ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সোমবারই আদালতে সোপর্দ করা হয়।

অন্যদিকে, মণিরামপুর থানা পুলিশ ভ্যানচালক মিন্টু হত্যা মামলার মূল আসামি সাব্বির হোসেন ওরফে বড় সাব্বির (৪০)কে আটক করেছে।

সোমবার রাত আড়াইটার দিকে হরিদাসকাটি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাব্বির মণিরামপুর উপজেলার হাঁকোবা মধ্যপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে।

গ্রেফতারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার দেয়া তথ্যে পুলিশ মনিরামপুর সরকারি পাইলট স্কুলের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাইনিজ কুড়াল উদ্ধার করে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট চাঁদা না দেওয়ায় বড় সাব্বিরের নেতৃত্বে মিন্টু হোসেন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত মিন্টু একদিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবার অব্যাহত হুমকি ও আতঙ্কের মধ্যে রয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত মানববন্ধনে মিন্টুর স্বজনরা খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews