বাঘারপাড়ায় প্রায় ৩ মাস আগের আলোচিত ধর্ষণ কান্ডের ঘটনায় অন্তসত্বা সেই কিশোরী অবশেষে মা” হয়েছে। বোববার ৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওই কিশোরী এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। জানা গেছে,
আলোচিত কিশোরী, বাঘারপাড়া উপজেলার স্থানীয় একটি স্কুলের ৯ ম শ্রেণির ছাত্রী ছিল। সূত্রে জানা গেছে, প্রায় ৩ মাস আগে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি পরিবারের নজরে আসে।
ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী পরিবার প্রতিবেশী কয়েকজন যুবককে দোষারোপ করে। যা নিয়ে তাদের প্রতিবেশীদের সাথে দফায় দফায় কয়েক বার গোলযোগ হয়। পরে এই ঘটনায় বেশ কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।
যেখানে , শুভঙ্কর – পিতা মহাদেব , সুজাল সরকার, পিতা স্বদেব এবং সুজয় পিতা বনো সরকার সহ ৬/৭ জনের নাম উল্লেখ রয়েছে। এ ঘটনায় ভিকটিম একাধিক ব্যাক্তির নাম বলায় এতদিন নির্দিষ্ট করে কাউকে দোষারোপ করা যায়নি। ফলে অপেক্ষা করতে হয়েছে সন্তান প্রস্রাব পর্যন্ত। এঘটনায়, উল্লেখিত অভিযুক্ত তিন জন আটক রয়েছে।
হাসপাতালের গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. জেসমিন সুলতানা জানান, ওই কিশোরীর নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করেছে। নবজাতক ও মা সুস্থ আছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাবীবা সিদ্দিকা ফোয়ারা জানান, ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা কিশোরী মেয়ে সন্তান প্রসব করেছে। তাকে আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর তিন আসামিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা জেলহাজতে রয়েছে। ইতোমধ্যে তাদের ডিএনএ পরীক্ষা করানো হয়েছে।
ওই কিশোরী রোববার হাসপাতালে সন্তান প্রসব করেছে বলে জানতে পেরেছি। নবজাতক ও তার মায়ের ডিএনএ পরীক্ষা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সন্তান প্রসবের পর কিশোরী এবং নবজাতক শিশুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। মা ও সন্তান উভয়ে সুস্থ আছে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । অনেকেই বলছেন কিশোরী হয়েছে মা তবে এখনো বাবা হয়নী কেউ, অপেক্ষায় আছেন এলাকা বাসি ভুমিষ্ট সন্তানের পিতা হবে কে জানার অপেক্ষায় ।

Leave a Reply