সোমবার ০৮/০৯/২৫ সেপ্টেম্বর ইসলামিক স্টাডিজ ক্লাব বনাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মধ্যকার ৩ ম্যাচের প্রীতি ক্রিকেট (শর্ট-পিস)ম্যাচের আয়োজন করা হয়। উক্ত খেলায় ইসলামিক স্টাডিজ ক্লাব ,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ২-০ তে হারিয়ে সিরিজ বিজয়ী হয় । বিজয়ীরা বলেন টানা দুই ম্যাচ জিতে আমরা প্রমাণ করেছি, ঐক্য আর প্রচেষ্টা থাকলে সকল অসম্ভব কে সম্ভব করা কঠিন কিছুই না ।
বিপক্ষ দলকে জানাই আন্তরিক ধন্যবাদ, তাদের দুর্দান্ত পারফরম্যান্স আমাদের জয়কে আরও মধুর করে তুলেছে।উক্ত ম্যাচকে ঘিরে দর্শকদের উত্তেজনা ছিল প্রাণবন্ত। ইসলামিক স্টাডিজ ক্লাব আরো সুসংগঠিত হোক । ক্রিকেটের মাঠে হোক বা জীবনের ময়দানে,
আমাদের এই জয়যাত্রা অব্যাহত থাকবে (ইনশাআল্লাহ)! খেলায় উপস্থিত ছিলেন শামসুল আলম স্যার ,ইসলামিক স্টাডিজ ক্লাব আশরাফুজ্জামান স্যার ।
এছাড়াও ইসলাম শিক্ষা ক্লাবের সার্বিক দায়ীত্বে ছিলেন, ক্রিড়া সম্পাদক আশিক রায়হান। অতিথিরা বলেন খেলা ধুলায় শরীর যেমন ভালো থাকে, তেমনি মন কে ও ভালো রাখে,
সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। একজন খেলোযাড়,শিল্পী, বা দেশ নিয়ে ভাবাপন্নরা কখনোই মাদক,বা খারাপ কাজে লিপ্ত হতে পারেনা, তাই লেখা পড়ার পাশা পাশি সব সময় খেলাধুলা মনোনিবেশ হওয়া উচিৎ।

Leave a Reply