যশোর শহরতলী পালবাড়ী মোড়স্থ সিঙ্গার শো-রুমের সামনে চলন্ত ইজিবাইক থামিয়ে যাত্রী তৌফিক ইমরানকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়েছে। এসময় ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারী সদস্য ফাহাদ নাদিম নামে এক যুবককে একটি বার্মিজ চাকুসহ আটক করে পুলিশে সোর্পদ করেছে।
এ ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ফাহাদ নাদিম তার পালিয়ে সহযোগীদের নাম প্রকাশ করেছে। এরা হচ্ছে,শহরের পালবাড়ী ঘোষপাড়ার ইমন, বয়লার পট্টির কাওছার, ঘোষপাড়ার সাব্বির। ফাহাদ নাদিম ঢাকা জেলার সাভার থানার ছোট ওমরপুর গ্রামের আজাদ খানের ছেলে।
সাতক্ষীরা জেলার শ্যামনগর থাকার পূর্ব পাতাখালী গ্রামের মহব্বত আলী গাজীর ছেলে তৌফিক ইমরান বর্তমানে যশোর সদর উপজেলার শানতলা পেপসি গেট পোলার কোম্পানীতে শ্রমিক হিসেবে কর্মরত।
গত শনিবার ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার সময় সে তার ব্যক্তিগত প্রয়োজনে যশোর শহরের দড়াটানা মোড়ে যান। সেখান থেকে কাজ শেরে ইজিবাইক যোগে তার কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা করেন।
রাত পৌনে ৯ টার সময় পালবাড়ী মোড় এলাকায় ইজিবাইকটি পৌছানোর সাথে সাথে উল্লেখিত ছিনতাইকারীরা আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যে চলন্ত ইজিবাইক গতিরোধ করে।
এসময় যাত্রী তৌশিক ইমরানকে অস্ত্র ধরে যা আছে বের করতে বলে। যাত্রী তার কিছু নাই বলে প্রাণ ভয়ে দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় পিছন পিছন ছুটে ফাহাদ নাদিম নগদ ৫ হাজার টাকা ও সহযোগী ইমন যাত্রীর সাড়ে ১৫ হাজার টাকা মূল্যের রেডিমি স্মার্ট ফোন জোর পূর্বক কেড়ে নেয়।
এ সময় ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে এসে ফাহাদ নাদিমকে এক ধারালো বার্মিজ চাকুসহ আটক করে। সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয় জনসাধারণ ছিনতাইকারী নাদিমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শনিবার দিবাগত গভীর রাতে যাত্রী তৌফিক ইমরানের দায়ের করা এজাহার দ্রুত বিচার আইনে মামলা রুজু করেন পুলিশ।

Leave a Reply