1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বেনাপোলে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

  • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোলে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

যশোর অফিস :

যশোরের বেনাপোল থেকে এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার পর বেনাপোল ভবেরবেড় গ্রামে। আটক ইমরান হোসেন যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা ও যশোর এমএম কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক। এছাড়া তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের অনুসারী।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার যারা এমএম কলেজে পড়তেন তাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করতেন ইমরান। ক্ষমতার প্রভাব দেখাতেন। চাঁদাবাজিসহ এহেন কাজ নেই যা তিনি করতেন না। এমএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা অনেকটা তার কাছে জিম্মি হয়ে পড়েছিলেন।

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, ইমরান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের বাড়িতে বোমা হামলার সময় নেতৃত্ব দিয়েছিলেন। একই সঙ্গে গত ৪ আগস্ট বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততা ছিল। এসব ঘটনার বিভিন্ন ফুটেজেও তাকে দেখা গেছে।

শুক্রবার সন্ধ্যার পর ভবেরবেড়ে তাকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা প্রথমে জিজ্ঞাসাবাদ করেন। পরে এমএম কলেজের কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাকে চিনে ফেলেন।

তাকে দেখতে ভবেরবেড়ে ভিড় জমে যায়। জড়ো হতে থাকে স্থানীয়রা ও বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে তাকে আটকে রেখে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, প্রথমে আমরা তাকে হেফাজতে নিই। পরে ইমরানকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, ইমরানকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছ থেকে যশোরে আনার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তদন্ত শুরু হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews