যশোরের ঝিকরগাছায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত নারীর নাম রহিমা বেগম(৫৫)।তিনি ওই এলাকার মো. আবু শান মণ্ডলের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, মানসিক সমস্যায় ভুগছিলেন রহিমা বেগম। গত (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির লোকজনের অগোচরে তিনি বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
এবিষয়ে ঝিকরগাছা থানার পুলিশ জানায়, ঘটনাটি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply