1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে স্বামীর বিরুদ্ধে প্রতারনা ও চুরির মামলা

  • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যশোরে স্বামীর বিরুদ্ধে প্রতারনা ও চুরির মামলা

যশোর অফিস :

স্বামীর বিরুদ্ধে প্রতারনা ও চুরির মামলা করছেন ফারহানা আক্তার লিপি (৩৩) নামে এক গৃহবধূ। তিনি যশোর সদর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত মহিবুল ইসলামের মেয়ে। বর্তমানে তিনি যশোর সরকারি মহিলা কলেজের পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন।

আসামি করা হয়েছে, তার স্বামী খুরশিদ আলমকে (৩৯)। তিনি মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারের সোলায়মান বিশ্বাসের ছেলে।

ফারহানা আক্তার লিপি এজাহারে উল্লেখ করেছেন, ২০২২ সালের ৫ এপ্রিল খুরশিদ আলমের সাথে তার বিয়ে হয়। খুরশিদ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। কিছুদিন পর চাকরি চলে যায়। পরে ব্যবসার কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময় ৭৬ লাখ টাকা নেয়। তিনি সরল বিশ্বাসে টাকা দিয়ে দেন।

গত ২২ জুলাই খুরশিদ ফোন দিয়ে বলে খুব বিপদে আছে। তাকে ঢাকার মালিবাগে আসতে হবে। তিনি তার কথা মতো মালিবাগে গিয়ে ফোন দেন। ফোন বাজার পর সে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বন্ধ করে দেয়।

২৩ জুলাই তিনি সকালে যশোরে ফিরে আসেন। যশোরের ভাড়াবাড়িতে গিয়ে দেখেন ফ্রিজের নিচের বক্সে রাখা ১০ লাখ ৭৫ হাজার টাকা, ৫২ হাজার টাকা মূল্যের একটি টেলিভিশন এবং আলমারিতে রাখা ২১ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন প্রকার সোনার গহনা নেই।

তিনি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলে তিনি জানান, তার স্বামী টেলিভিশন এবং হাতে একটি ব্যাগ নিয়ে ২২ জুলাই বিকেলে বাড়ি থেকে বের হন। জিজ্ঞেস করতেই তিনি বলেন, টেলিভিশন মেরামত করতে নিয়ে যাচ্ছেন।

পরে তিনি (লিপি) তাকে ফোন করা হলে খুরশিদ জানায়, মূলত তার টাকা পয়সা ও সম্পদ লুট করার জন্য তাকে বিয়ে করেছে। এরপর তাকে আর খুঁজে না পেয়ে তিনি থানায় অভিযোগ করলে পুলিশ গত শনিবার রাতে তা মামলা হিসাবে রেকর্ড করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews