দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে গঠিত হলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলার বাঘারপাড়া উপজেলা আহ্বায়ক কমিটি। স্বাধীনতার পক্ষের শক্তিকে সুসংহত ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে এ কমিটি গঠন করা হয়েছে।
নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস। তার সঙ্গে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বীর মুক্তিযোদ্ধা হাজী রেজাউল হোসেন। এ ছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন—
বীর মুক্তিযোদ্ধা হাজী শরিফ মো. জালাল উদ্দিন – সদস্য সচিব
বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান – সদস্য
বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুর রহমান – সদস্য
বীর মুক্তিযোদ্ধা শ্রী নারায়ণ চন্দ্র দাস – সদস্য
বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী – সদস্য
মোট ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ড। গত ৩০ আগস্ট ২০২৫ তারিখে জারি করা স্বারক নং ৪.৮.৭/৩২ অনুযায়ী, জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক স্বাক্ষরিত নথির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক মহল আশা প্রকাশ করেছেন, নবগঠিত আহ্বায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার কার্যকর উদ্যোগ নেবে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস দায়িত্ব গ্রহণ করে বলেছেন, “এ দায়িত্ব আমার কাছে গৌরবের। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে বাঘারপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদকে আরও শক্তিশালী করতে চাই।”
অন্যদিকে যুগ্ম আহ্বায়ক হাজী রেজাউল হোসেন জানান, মুক্তিযোদ্ধারা জাতির অভিভাবক। তাঁদের মর্যাদা রক্ষা ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করাই হবে এ কমিটির মূল লক্ষ্য।
উপজেলার মুক্তিযোদ্ধা পরিবার ও সচেতন মহল মনে করছেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটি বাঘারপাড়ায় মুক্তিযোদ্ধাদের ঐক্য, সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Leave a Reply