০৩ ডিসেম্বর, সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোর জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন।
তারই ফলস্বরুপ সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোর গত নভেম্বর মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়রেী ভূক্ত ১৮ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেন।
ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ০৩ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ৬২,০১৫/=(বাষট্টি হাজার পনের)টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট ১২ টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। এছাড়া

১। যশোর মনিরামপুর থানার জিডি নং-৬৫৩, তাং- ১১/১১/২০২২ মূলে নিঁখোজ ভিকটিম তানজিলা খাতুন(২৯) (ছদ্মনাম) ০২। যশোর চৌগাছ থানার জিডি নং- ১০৮১,
তাং- ২৩/০৮/২০২২ মূলে নিঁখোজ ভিকটিম মায়া খাতুন(১৪) (ছদ্মনাম) , ০৩। যশোর কোতয়ালী থানার অভিযোগ নং- ১১৪৬, তাং- ২০/১০/২০২২ মূলে নিঁখোজ ভিকটিম রুবিনা পারভীন(৫০) (ছদ্মনাম),
৪। যশোর চৌগাছা থানার জিডি নং- ৫০৭, তাং- ১০/১১/২০২২ মূলে নিঁখোজ ভিকটিম মোছাঃ জিমি খাতুন(১৬) (ছদ্মনাম), কে উদ্ধারে সহায়তা করা হয়েছে।


Leave a Reply