যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি হাসপাতালের চার তলার পুরুষ মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
সভাপতির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ ছুটে যান হাসপাতালে এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। সাধারণ সম্পাদক শেখ দিনু আহম্মেদের দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে সভাপতির দ্রুত সুস্থতা কামনা করে বাঘারপাড়া ইউনিটের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। এতে ইউনিট প্রধান তরুণ মণ্ডল, ডেপুটি ইউনিট প্রধান শহিদুল ইসলাম,
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাঘারপাড়া ইউনিটের কার্যনির্বাহী সদস্য খান কেএম শরাফত উদ্দীন, সাবেক সহ-সভাপতি ফরিদুজ্জামান, আজিজুল ইসলাম, প্রদীপ বিশ্বাস পিন্টু,
মুজ্জাফ্ফার হোসেন, এম.এন. শাহিনুল ইসলাম, শামিম রেজা, সাঈদ ইবনে হানিফ, এস.এম. মুস্তাইন, গোলাম রসুল, এম.এ. আওয়াল সরদার, সুমন পারভেজ,পিকুল হোসেন প্রমুখ।
বিবৃতিতে তারা বলেন, “যশোর সাংবাদিক সমাজের অভিভাবক শেখ দিনু আহম্মেদ শুধু সাংবাদিক ইউনিয়নের নেতা নন, তিনি সকল সাংবাদিকের প্রেরণার উৎস। আমরা তার দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করি।”
সংগঠনের নেতৃবৃন্দ এবং সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরবেন।

Leave a Reply