প্রতিবন্ধি স্কুল নির্মান, শিক্ষক কর্মচারী নিয়োগে ব্যপক বানিজ্যের অভিযোগ উঠেছে। সরকারী নিয়মনীতি উপেক্ষা করেই একটি অসাধু মহল এই স্কুল নির্মানের উদ্যোগ গ্রহন করেন। সংশ্লিষ্ট দপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে এ নিয়োগ দেওয়া হয়েছে যা সরকারের আইনের বহির্ভুত।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০১৯ সালে প্রতিবন্ধি স্কুল নির্মানে একটি খসড়া অনুমোদন করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা শেখ সায়েমা ওয়াজেদ পুতুল। তিনি অবহেলিত সমাজের সবচেয়ে নির্যাতিত প্রতিবন্ধি কানা, খোড়া, ল্যাংড়া, বোবা তাদেরকে পূনর্বাসন করার প্রত্যয় নিয়ে তাদের নামে স্কুল নির্মানের পরিকল্পনা গ্রহন করেন। এই সুযোগ গ্রহন করেন আওয়ামীলীগের দলীয় কতিপয় নেতারা।
তাদের স্বার্থ হাসিলের উদ্যোগে স্কুলের অবকাঠামো নির্মান করে ৮/১০ জন শিক্ষক কর্মচারী নিয়োগ প্রদান করেন। যা সম্পুর্ন সরকারি নিয়মনীতির বহির্ভুত। একাধিক তথ্যে জানা গেছে, এই প্রতিষ্ঠানে চাকুরী করতে এসে ভিটেবাড়ি জমি-জমা বিক্রি করে লাখ লাখ টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছে। তথ্যে জানা গেছে, দেশব্যাপী উপজেলা ইউনিয়ন পর্যায়ে এ পর্যন্ত ১ হাজার ৭ শত ৭২টি স্কুল নির্মান করা হয়েছে।
এছাড়া ১ হাজার ২ শত শিক্ষক কর্মচারী নিয়োগ পেয়েছেন। দীর্ঘ ৫ বছর ৭ মাস অতিবাহিত হলেও তারা কোন বেতন ভাতা পাইনি। অপরদিকে প্রতিবন্ধিরা দাবী করেছেন তাদের চাকুরী স্থায়ীত্বকরন ও জাতীয়করনের নামে স্কুল কমিটির পরিচালকরা বিভিন্ন সময় তাদের ভুলভাল বুঝিয়ে লাখ লাখ টাকা কৌশলে হাতিয়ে নিয়েছেন। এমপিও ভুক্ত করনের নামে ব্যপক ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে।
লাখ লাখ টাকা হজম করার জন্য ডিসিকে স্মারকলিপি সংবাদ সম্মেলন এটা একটা সাজানো নাটক। এদিকে প্রতিবন্ধি স্কুল সংক্রান্ত ব্যাপারে যশোর জেলা সমাজসেবা উপ পরিচালক অসিত কুমারের সাথে কথা হয়, তিনি বলেন সমাজ সেবা মস্ত্রনালয় একটি আলাদা অংশ আমরা এই ব্যাপারে কিছুই জানিনা। সরকারি ভাবে কোন অনুমোদন আছে বলে জানা নেই।
এদিকে যশোরের প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র, জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা মুনাফা আফরিন এর সাথে কথা হয় তিনি বলেন, যশোর জেলায় ৭৪টি প্রতিবন্ধি স্কুলের তালিকা আছে। সমাজকল্যান মন্ত্রনালয় নিয়ন্ত্রন করেন।
উপজেলা ইউনিয়ন পর্যায়ে স্কুল আছে আমার জানা নেই। তবে শুনেছি যশোরে তারা ডিসিকে একটি স্মারকলিপি দিয়েছেন। সুত্র জানান, বাঘারপাড়া উপজেলা সমাজসেবা কার্যালয় খোঁজ খবর নিয়ে জানা গেছে, এই ব্যপারে তাদের কাছে কোন তথ্য বা চিঠি নেই।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার এর সাথে কথা হয়, তিনি বলেন এই ব্যাপারে আমার জানা নেই। কোন চিঠি আছে কি না তাও বলতে পারিনা। উপজেলায় প্রতিবন্ধি স্কুল কোথায় আছে খোঁজ খবর নিয়ে জানাব।

Leave a Reply