২টি স্বর্ণের বারসহ আ্টক বাদশা শেখকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পদমদী গ্রামের সোহেল শেখ এর ছেলে।
গত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকালে ঝুমঝুমপুর বিজিবি’র ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার শরীরে বিশেষ কায়দায় রাখা ২টি স্বর্ণের বার,মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পরে তার নামে কোতয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করার পর স্বর্ণের ব্যাপারে অধিকতর তদন্তের জন্য রিমান্ডের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় ্ আবেদন জানানো হয়।

Leave a Reply