যশোরে এক কলেজ ছাত্রীর গোপনে গোসলের দৃশ্য ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় শরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। আটক শরিফুল যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের রাজ্জাক দফাদারের ছেলে। এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শরিফুলকে গতকাল শনিবার আদালতে প্রেরণ করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু তার জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই কলেজছাত্রীর পিতা মামলায় উলেখ করেছেন, পহেলা জুলাই তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। এদিন সকাল ১০টার দিকে তার মেয়ে বাড়ির ছাদে কাপড় শুকানোর জন্য যায়। এ সময় প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে একটি মেমোরি কার্ড তার মেয়ের দিকে ছুঁড়ে দেয় শরিফুল। সে বলে ‘মেমোরি কার্ডে তোর নগ্ন ভিডিও এবং ছবি আছে। এটা দেখে মেমোরি কার্ড ফেরৎ দিবি এবং আমার সাথে দেখা করবি। তার মেয়ে ভয়ে শরিফুলের সাথে দেখা করেনি। পরে তার মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১৫ দিনের আল্টিমেটাম দেয়। শরিফুল তার বাড়ির মোবাইল নম্বরে নিয়মিত অশ্লীল ম্যাসেজ দিতে থাকে এবং তার মেয়ের সাথে দেখা করতে চায়। সামাজিকভাবে মান-সম্মানের ক্ষতি করবে বলে হুমকি দেয়। সর্বশেষ গত ৭ জুলাই সে ফের ম্যাসেজ পাঠিয়ে হুমকি দেয়। ম্যাসেজটি তিনি ও তার স্ত্রী দেখেন। এবং র্যাব-৬ যশোর ক্যাম্পে অভিযোগ করেন। পরে র্যাব সদস্যরা ১৬ জুলাই শনিবার দুপুরে চাউলিয়া থেকে শরিফুলকে আটক করে পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
সুত্র সময়ের খবর
Leave a Reply