ঐতিহ্যবাহী ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভায় দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে রফিকুল ইসলামকে সভাপতি ও তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ কার্যকারী কমিটির ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান।
অন্যান্যদেরকে সদস্য নির্বাচিত করা হয়। সভার শুরুতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জামায়তের এমপি প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের চলমান উন্নয়ন কাজে জামায়াত মনোনিত এমপি প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ সাহেবের দেয়া ২লাখ টাকার উন্নয়ন কর্মকাণ্ড স্বচ্ছতার সাথে পরিচালনার জন্য কোষাধ্যক্ষ আবিদুর রহমানকে আহবায়ক করে ৫সদস্য বিশিষ্ট একটি অর্থ কমিটি গঠনকরা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ,
যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আল। এছাড়া সার্বিক তত্ত্বাবধানের জন্য পরামর্শক হিসাবে মনোনীত করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। এছাড়া সাংবাদিকদের জন্য কল্যান ফান্ড গঠন,
যৌথ ব্যাংক হিসাবের (অপারেটর) পরিবর্তন, প্রেসক্লাবে অনিয়মিত, নিস্কিয় ও শৃংঙ্খলা বিরোধীদের সদস্যপদ বাতিল ও নতুন সদস্য পদে আবেদনের ক্ষেত্রে প্রেসক্লাবে নিয়মিত পত্রিকা প্রদান ও পত্রিকা কর্তৃপক্ষের নিয়োগপত্র থাকা বাধ্যতামুলক থাকার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। শেষে ঝিকরগাছা প্রেসক্লাবের প্রয়াত সদস্য সাবেক সভাপতি মরহুম আব্দুস সোহবান,
সাবেক সভাপতি মরহুম খন্দকার বশীর আহম্মেদ,সাবেক সেক্রেটারী কাজী আব্দুস সামাদ, সাবেক সদস্য হযরত আলী ও মেহেদী হাসান সহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও গুরুতর অসুস্থ সাবেক সভাপতি শাহাদৎ হোসেন কাবিল, সাবেক সভাপতি একরাম উল্লাহ স্বপণ, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন ও সদস্য রেজোয়ান বাপ্পিসহ বিপদগ্রস্থ, অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করা হয়।

Leave a Reply