যশোরের বাঘারপাড়া উপজেলার আরাজী বাসুয়াড়ী গ্রামে কাজী অফিসে এসে এক নারী ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বত্র খোয়ালেন। ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮ টার দিকে। চল্লিশ উর্ধে বয়সী ভুক্তভোগী নারীর বাড়ি নড়াইল সদর উপজেলার দশ-সেখহাটী গ্রামে।
ওই দিন বিশেষ কাজে নড়াইল সদরে যায়, সন্ধ্যার আগে ফেরার পথে আরাজী বাসুয়াড়ী কাজী অফিসের এম এ মালেক মিয়ার কাছ থেকে বিয়ের কাবিননামা নিতে আসে।
কাবিননামা নিয়ে বাড়ি যাওয়ার জন্য রাত ৮টার দিকে রওনা হলে ৩/৪ জন যুবক পিছু নেয়। আলাদীপুর বাজারের পাশে মায়া ফকিরের বাড়ির সন্নিকটে ফাকা যায়গায় পৌছালে ঐ যুবকরা গতিরোধ করে মোবাইল, নগত ২ হাজার টাকা, স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে টানা হেচড়া করে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে ছিনতাইকারীদের হাত থেকে ছুটে দৌড়ে আলাদীপুর বাজারে ভ্যান স্টান্ডে শোয়েব আলীর চায়ের দোকানে এসে সমস্ত ঘটনা জানালে স্থানীয় কয়েকজন ঘটনা স্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগী নারী ও তার পরিবার জানান, এ ব্যাপারে তিনি বাঘারপাড়া থানাতে একটি অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।






Leave a Reply