আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বসুন্দিয়া মোড় দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় উক্ত কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন শেষে বসুন্দিয়া মোড়ের বিভিন্ন দোকানে হাতপাখার পক্ষে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর সাহেব মনোনীত যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বসুন্দিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান আরম্ভ হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলার সেক্রেটারী প্রভাষক মাওলানা ফজলুল করিম।

আলোচনা শেষে বসুন্দিয়া ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সমন্বয়কারী হিসেবে যথাক্রমে মো: আ: সাত্তার লিটন ও মাওলানা সাইফুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

গণসংযোগ শেষে অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে সাধারণ মানুষ এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন চাঁদাবাজ ও দখলদারমুক্ত যশোর-৪ গড়তে চাই’ এজন্য আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই’।

Leave a Reply