1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর এম এম কলেজে ইসলামিক স্টাডিজ ক্লাবের আয়োজনে ৪ দলীয় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

  • বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

যশোর এম এম কলেজে ইসলামিক স্টাডিজ ক্লাবের আয়োজনে ৪ দলীয় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

স্টাফ রিপোর্টার :

যশোর এম এম কলেজে ইসলামিক স্টাডিজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ৪ দলীয় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট। খেলাটি উদ্বোধন করেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা শামসুল আলম স্যার। পুরো টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক আশিক রায়হান ও খালিদ সাইফুল্লাহ।

দিনভর অনুষ্ঠিত ম্যাচগুলোতে শিক্ষার্থীরা দারুণ উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তাসনিমের নেতৃত্বাধীন দল। অপরদিকে ফারহান সাকিবের নেতৃত্বাধীন দল রানার্সআপ হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা শামসুল আলম স্যার, নাসের আরাফাত স্যার, এবং ক্লাবের সভাপতি মাহবুব রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, ভ্রাতৃত্ববোধ জাগ্রতকরণ ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে এমন ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

তারা খেলায় অংশগ্রহণকারী সব দলকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে এবং কলেজ প্রাঙ্গণে আনন্দের রেশ ছড়িয়ে দেয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews