1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৪ জনের জানাজা একসঙ্গে, দাফন পাশাপাশি

  • শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৪ জনের জানাজা একসঙ্গে, দাফন পাশাপাশি

বিশেষ প্রতিনিধি // যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলায় কাভার্ডভ্যানের চাপায় নিহত পাঁচজনের মধ্যে বাবা-ছেলেসহ একই গ্রামের চারজনের জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় স্থানীয় টুনিয়াঘরা ঈদগাহ মাঠে নিহতদের জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদেরকে দাফন করা হয়।

নিহতরা হলেন- মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার শিশুপুত্র তাওসিন হোসেন (৬), মীর বাবুর ছেলে তৌহিদুল ইসলাম (৩৮) ও মীর রফিজ উদ্দীনের ছেলে শামছুর রহমান (৬০)।

নিহতদের জানাজায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ অসংখ্য মানুষ অংশ নেন।

স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান পাপ্পু জানান, তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিহতদের স্বজনদের সঙ্গে ছিলেন। হাসপাতালে সব প্রক্রিয়া শেষ করে মরদেহ বাড়িতে আনা হয়। রাত সাড়ে ৮টায় স্থানীয় টুনিয়াঘরা ঈদগাহ ময়দানে নিহত চারজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

অন্যদিকে, এ দুর্ঘটনায় নিহত অপরজন জিয়াউর রহমানের (৩৫) জানাজা তার নিজ গ্রাম জয়পুরে সম্পন্ন হয়েছে।

এর আগে এদিন সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে ধাক্কা দেয়। এতে পাঁচজন ঘটনা স্থলে নিহত হয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews