কোতয়ালি থানা ও উপশহর পুলিশ ক্যাম্প মঙ্গলবার আলাদা অভিযান চালিয়ে গাঁজা বেচাকেনার অভিযোগে তিনজনকে গ্রেফতার দেখিয়েছে।
এরা হচ্ছে,যশোর সদর উপজেলার বিরামপুর পশ্চিমপাড়ার মৃত খাদের উদ্দিনের ছেলে জাফর শেখ, বিরামপুর পুর্বপাড়া ভাটাপাড়ার বাচ্চু মিয়ার ছেলে আকাশ হোসেন ও শহরের চাঁচড়া রায়পাড়া তুলাতলা মোড়ের কৃষ্ণ কাজীর ছেলে শাহিন কাজী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা দু’টি মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার
রাত সোয়া ১০ টার সময় সদর উপজেলার বিরামপুর পশ্চিমপাড়া গ্রামের ফকিরামোড় হতে কালীতলা রাস্তাগামী জাফর এর দোকান এর সামনে থেকে গাঁজা বেচাকেনার সময় জাফর শেখ ও সহযোগী আকাশ হোসেনকে আটক করে।
এর সময় তাদের দখলে থাকা পুরিয়া হিসেবে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, কোতয়ালি থানা পুলিশ মঙ্গলবার রাতে শহরের রেলগেট রায়পাড়া গ্রামের যশোর রেলষ্টেশনের দক্ষিন পশ্চিম দিকে পাকা রাস্তার উপর থেকে শাহিন কাজীকে গ্রেফতার করে।
এ সময় তার দখলে থাকা ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ জানায় জাফর শেখ এর বিরুদ্ধে কোতয়ালি থানা মাদকসহ বিভিন্ন ১৬টি মামলা চলমান রয়েছে।

Leave a Reply