1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যৌতুকের মটর সাইকেল দাবির প্রতিবাদ করায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মামলা স্বামী গ্রেফতার

  • বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

যশোরে যৌতুকের মটর সাইকেল দাবির প্রতিবাদ করায়
গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মামলা স্বামী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :

মটর সাইকেল কেনার টাকা যৌতুক হিসেবে আনতে বললে দিতে অপারগতা প্রকাশ করায় স্বামী,শ^শুর ও ননদের নির্যাতনে গৃহবধূ বিউটি আক্তার (২৪) কোতয়ালি থানায় মামলা করেছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ।

মামলায় আসামী করেন, যশোর শহরের পশ্চিম বারান্দী খালদার রোড, বারান্দিপাড়া কদমতলা বর্তমানে শহরতলী ঝুমঝুমপুর বর্ডারগার্ড স্কুলের পাশে মদিনা টাওয়ার ৭মতলা ভবনের লিফটের ৬তলার ভাড়াটিয়া ফজলুল হকের ছেলে মেহেদী হাসান, শ^শুর ফজলুল হক ও ননদ সদর উপজেলার ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার সোহেল এর স্ত্রী মিষ্টি। পুলিশ মেহেদী হাসানকে গভীর রাতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

মামলায় গৃহবধূ উল্লেখ করেন, মেহেদী হাসানের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় ও সর্ম্পক তৈরী। পরে পারিবারিক ভাবে তাদের মধ্যে বিগত ২০২৩ সালের ১৯ নভেম্বর ১লাখ টাকা দেন মোহরে বিয়ে হয়।

বিয়ের পর মেয়ের সুখের কথা চিন্তা করে সাংসারিক আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ও নগদ ৭৫ হাজার টাকা গৃহবধূর পিতৃলয় প্রদান করেন। গৃহবধূ শ^শুর বাড়িতে থাকা কালীন সময় শ^শুর ও ননদের কু-প্ররোচনায় স্বামী মেহেদী হাসান তার পিতার সাথে ফলের ব্যবসা করার জন্য সাড়ে ৩লাখ টাকা পিতার বাড়ি হতে আনতে বলে। টাকা আনার কথা অস্বীকার করলে নির্যাতন শুরু করে।

পরবর্তীতে গৃহবধূ তার পিতার বাড়ি মাগুরায় চলে যায়। প্রায় ৪ মাস পর মেহেদী হাসান পুনরায় গৃহবধূকে তার পিতার বাড়ি হতে এনে সংসার করতে থাকে। এর এক পর্যায় স্বামী মেহেদী মোটর সাইকেল কেনা বাবদ গৃহবধূকে তার পিতার বাড়ি হতে ৪লাখ টাকা এনে দিতে বলে।

গত জুলাই মাসের ২২ তারিখের সন্ধ্যায় গৃহবধূকে যৌতুক এনে দিতে বললে তিনি রাজী না হওয়ায় কথা কাটাকার্টির এক পর্যায় গৃহবধূর বাম চোখে ঘুষি মেরে ড্রেসিং টেবিলের গ্লাস ভেঙ্গে গৃহবধূর কপালে কাচের টুকরো দিয়ে আঘাত করে।

স্বামীসহ তার পিতা ও বোন গৃহবধূকে নির্যাতন করায় তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আসার পর কোতয়ালি থানায় মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মঙ্গলবার ২ সেপ্টেম্বর গভীর রাতে ঝুমঝুমপুর এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতারন করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেণ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews