যশোর,নড়াইল ও খুলনা জেলা পরিষদের দুই প্রধান নিবার্হী ও একজন নির্বাহী কর্মকর্তাকে বদলী করা হয়েছে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে গত মঙ্গলবার ২ সেপ্টেম্বর ৪৬.০০.২৫.১৯১৬ স্মারকে
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাগণকে জনস্বার্থে প্রধান নির্বাহী/ নির্বাহী কর্মকর্তা পদে বদলী পূর্বক প্রেষণে পদায়ণ করা হলো।
এরা হচ্ছে,জেলা পরিষদ যশোরের নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামানকে নড়াইল জেলা পরিষদে,জেলা পরিষদ খুলনার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজাকে জেলা পরিষদ,ঝিনেদা ও জেলা পরিষদ নড়াইলের নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানকে জেলা পরিষদ,সাতক্ষীরায় নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
প্রজ্ঞাপনে ৪ সেপ্টেম্বও তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন,অন্যথায় ওই দিন অপরাহ্নে তাৎক্ষনিক অবমুক্ত (স্টান্ড রিলিজ) হবেন বলা হয়েছে।

Leave a Reply