1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সাপে কাটায় ভাইয়ের মৃত্যু, বোন হাসপাতালে

  • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

যশোরে সাপে কাটায় ভাইয়ের মৃত্যু, বোন হাসপাতালে

যশোর অফিস :

যশোরে সাপে কাটায় আজিম নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে তার বড় বোন হালিমা। স্বজনদের অভিযোগ সরকারি হাসপাতালে এন্টিভেনম না পেয়ে ওঝার কাছে নেয়ায় ওই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আজিম মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।আজিমের মামী রিক্তা বেগম জানান, আজিমের পরিবার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে জামালের বাড়ি ভাড়া থাকে।

আজিম ও তার বড় বোন হালিমা নিজ ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলো।আজ ভোর সাড়ে ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ আজিমের কানে ও হালিমার হাতে কামড় দেয়।

চিকৎকারে তাদের পিতা-মাতার ঘুম ভেঙ্গে যায়। বুঝতে পেরে তারা আজিম ও হালিমাকে চিকিৎসার জন্য মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম না থাকায় চালকিডাঙ্গা পেয়ারাতলায় এক ওঝার কাছে নিয়ে যায়।

ওই ওঝার বাড়িতে আজিম মারা যায়। পরে হালিমাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক জানিয়েছেন, হালিমাকে এন্টিভেনম দেয়া হয়েছে এবং সে আশঙ্কামুক্ত।

এদিকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল বলেন, আজ জরুরি বিভাগে সাপে কাটা কোন রোগী আসেনি।

এন্টিভেনমের সাপ্লাই না থাকলেও একজনকে দেওয়ার মত এন্টিভেনম জরুরি বিভাগে রাখা হয়। স্বজনদের অভিযোগ ভিত্তিহীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews