1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পলাশবাড়ীতে একশ্রমিকেরএনআইডি দিয়ে দুই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে লেনদেন, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

পলাশবাড়ীতে একশ্রমিকেরএনআইডি দিয়ে দুই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে লেনদেন, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদয়সাগর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮)-এর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে দুটি ভিন্ন ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিপুল অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ উঠেছে এক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে।

এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে ভুক্তভোগী শাকিল ও তার পরিবার একটি জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেছেন।

গত রবিবার (৩১ আগস্ট) রাতে পলাশবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদয়সাগর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাকিল মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান,

তার জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) নম্বর ৬৯০২৪৯৫৪৮৭ ব্যবহার করে তার অজ্ঞাতে ও অনুমতি ছাড়াই সোনালী ব্যাংক, পলাশবাড়ী শাখা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পলাশবাড়ী শাখায় দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

এই অ্যাকাউন্টগুলোতে তার ছবি, স্বাক্ষর, ব্যক্তিগত ফোন নম্বর বা কোনো নমিনী ব্যবহার করা হয়নি।

সংবাদ সম্মেলনে শাকিল জানান, তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। গত ২১ আগস্ট দুপুর ২টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দুই কর্মকর্তা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার বাবাকে ছেলের ভোটার আইডি কার্ড ও ছবি দেখান।

তার বাবা ছবিটি দেখে জানান যে, এটি তার ছেলের ছবি নয়। তখন ব্যাংক কর্মকর্তারা জানান যে, তার ছেলের নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে।

একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পলাশবাড়ী থানার এএসআই মোঃ নুরুজ্জামান ভুক্তভোগী শাকিলকে মোবাইল ফোনে জানান যে, নওগাঁর সাপাহার থানার এএসআই বাকেরসহ তার একটি দল তাকে খুঁজছে। কারণ জানতে চাইলে তিনি জানান, তার নামের ভুয়া অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে।

শাকিল এই মিথ্যা ও ভিত্তিহীন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে, আমার এনআইডি কার্ড ব্যবহার করে যে জালিয়াতি হয়েছে, তা অত্যন্ত বিপজ্জনক।

এটি কেবল আমার জন্য নয়, যেকোনো সাধারণ মানুষের জন্য একটি বড় ঝুঁকি। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”

তিনি আরও বলেন, “আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আইনি সহায়তার মাধ্যমে অজ্ঞাতনামা ব্যক্তিসহ এর সঙ্গে জড়িত ব্যাংক কর্তৃপক্ষের সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাকিলের বাবা ইলিয়াস মিয়া, মা নাজমা বেগম, বড় ভাই হুমায়ুন মন্ডল, সোলাইমান, ভগ্নিপতি হামিদুল, রবিউল, ভাতিজা ফেরদৌসসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews