৮৬,যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত মনোনিত প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে ঝিকরগাছা প্রেসক্লাবের সংস্কার কাজের জন্য ২লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
রবিবার ৩১আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আমির আব্দুল আলীমের নেতৃত্বে ঝিকরগাছা প্রেসক্লাবে সভাপতি রফিকুল ইসলামের হাতে এ চেক হস্তান্তর করেন।
চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নজরুল ইসরাম খান, সহকারী সেক্রেটারী শেখ আব্দুর রকিম, জামায়াত নেতা খাইরুল ইসলাম,
মীর আরিফুর রহমান, চিকুরগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি, সেক্রেটারী তরিকুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, ও রাফিউল ইসলাম ।

Leave a Reply