ঝি্করগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ভূপালি সরকার শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার উপর গুরুত্বারোপ করে বলেছেন, শুধুমাত্র মেধাবী ও ভাল ছাত্র হলেই ‘ভালো মানুষ’ হওয়া যায় না।
ভালো মানুষ হতে হলে নিজেকে সৎযোগ্য ও নৈতিকচরিত্র গঠনের মাধ্যমে মানবিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আলোকিত মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণে কাজ করতে হবে।তিনি উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের দেয়া এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ম্যানেজিং কমিটির সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ৩১ আগস্ট রবিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশওকৃতিশিক্ষার্থী সংবর্ধনাঅনুষ্ঠানেপ্রধানঅতিথিঅভিভাবকদেউদ্দেশ্যে বলেন মাদক ও মোবাইল আসক্তি কোনভাবেই যেন শিক্ষার্থীদের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে বাঁধা না হয়ে দাঁড়ায সেদিকে খেয়াল রাখার পরামর্শ প্রদান করেন।
শিক্ষা জীবনের নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগের দিনে পারিবারিক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণে এত সুযোগ-সুবিধা ছিলনা। এখন সে সুযোগ রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর লেখাপড়ায় নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি কঠোর পরিশ্রম, ত্যাগ ও অধ্যবসায়ের মাধ্যমে আগামীর লক্ষ্য অর্জনে নিজেকে প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজীও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. সুলতান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আয়ুব হোসেন পন্ডিত, সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, জামায়াতের ইউনিয়ন আমীর মাওলানা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,
সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সাবেক শিক্ষার্থী আবুবকর সিদ্দিকী সহ বিদ্যালয়ের ৮ম, ও ১০ম শ্রেণির ৫শতাধিক শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ ও সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলদিয়ে বরণ করে নেয়া হয়। পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

Leave a Reply