যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের মেডিকেল কর্নারে ওষুধ সরবরাহ করেছে ছাত্রদল।
রোববার দুপুরে কলেজ মেডিকেল অফিসার ডা. নাসরিন আক্তারের হাতে এসব ওষুধ তুলে দেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্প্রতি দৈনিক রানার-এ কলেজ মেডিকেল সেন্টারের ওষুধ সংকট বিষয়ে সংবাদ প্রকাশের পর এ উদ্যোগ নেয় ছাত্রদল। শিক্ষার্থীরা এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে।

Leave a Reply