নির্ভরযোগ্য তথ্যমতে এবছর আগামী ২৮সেপ্টেম্বর ২০২৫ইং অনুষ্ঠিত হবে সোনাতন ধর্মঅবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
সেই হিসেবে বাঘারপাড়া উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নে ৯টি সার্বজনিন দুর্গাপূজা মন্দিরে এবছর বৃহৎ দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে।
এ হিসেবে প্রতিটি মন্দিরে দুর্গা পূজার যাবতীয় দেবদেবীর মুর্তি তৈরি শুরু করে দিয়েছে ভাষ্কর। এ প্রতিবেদন তৈরি করতে সরেজমিনে গিয়া কথা হয় জামদিয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বাবু বিপুল কান্তি বিশ্বাসের সংগে তিনি জানান,
দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় প্রতিটি মন্দিরের পূজা উদযাপন কমিটির অনেকটা রদবদল হয়েছে।তারই আলোকে জামদিয়া সার্বজনিন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছে বাবু প্রবীর গাঙ্গুলি,
সাধারণ সম্পাদক হিসেবে পেয়েছে দিপু গাঙ্গুলি,করিমপুর মন্ডবে সভাপতি বাবু মনোজ বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবু তপন বিশ্বাস, জোকা মন্ডবে সভাপতি বাবু মিহির কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক বাবু মহেন কুমার রায়,
ভাঙ্গুড়া মন্দিরে সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছে বাবু প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছে বাবু দিলীপ কুমার বিশ্বাস,
আমুড়িয়া পূজা উদযাপন কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছে বাবু কৃষ্ণপদ বিশ্বাস সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছে বাবু সুকান্ত ধর,
কমলাপুরের কমিটির সভাপতির পদ পেয়েছে বাবু রিপন কুমার গোলদার সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছে বাবু রাজীব কুমার গুপ্ত, ঘোড়ানাছ পূজা উদযাপন কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছে বাবু নিরাপদ বিশ্বাস,
সাধারণ সম্পাদক হিসেবে সাবেক মেম্বার বাবু পরিমল কুমার ভৌমিক, বাকড়ীতে সভাপতি পদ পেয়েছে বাবু সবুজ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছে বাবু অভ্র বিশ্বাস,
এবং জয়রামপুর পূজা উদযাপন কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছে বাবু অসিম কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছে যতীন দাশ।






Leave a Reply