যশোরের বাঘারপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় বাংলা প্রভাষক পদে যোগ দিলেন জান্নাতুল ফেরদৌস তানিয়া।
এনটিআরসিএ’র ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি এই নিয়োগ লাভ করেন। রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব মোঃ সিদ্দিকুল্লা তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন।
এসময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত থেকে নবনিযুক্ত প্রভাষককে স্বাগত জানান। নিয়োগপত্র গ্রহণের পর জান্নাতুল ফেরদৌস তানিয়া মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অধ্যক্ষ মোঃ সিদ্দিকুল্লা জানান, যোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রভাষক শিক্ষার্থীদের নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
স্থানীয় শিক্ষানুরাগী মহল নবনিযুক্ত শিক্ষকের সাফল্যমণ্ডিত কর্মজীবন কামনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ ইউনুস আলী, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আবুল বাশার, মোঃ আবুল কালাম আজাদ,
পীরজাদা মাহফুজউদ্দিন, মোহাম্মদ লিয়াকত আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ কবির হোসেন, মোঃ আনোয়ার হোসাইন প্রমুখ।





Leave a Reply