যশোর শহর ও শহরতলীর বিভিন্ন পাড়া মহল্লায় হঠাৎ করে বেওয়ারিশ কুকুরের আনাগোনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পোষা ব্যতীত বেওয়ারিশ কুকুরের উৎপাতে শহরের বিভিন্ন পয়েন্টে সড়কে জনসাধারণ চলাচলে চরম আতংকের মধ্যে দিনাতিপাত করতে হয়। আজ শুক্রবার ১৪ ভাদ্র। আগামী মাসে আশি^নের শুরুতে কুকুরের উৎপাত বৃদ্ধি পাবে। সড়কগুলোতে চলাচলরত পথচারীরা পড়বে দারুন সমস্যায়।
আশি^ন মাসের শুরু থেকে কুকুরের উৎপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আশি^ন, কার্ত্তিক, অগ্রাহায়ন, পৌষ ও মাঘ মাসে কুকুরের কামড়ে জলাতংক রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
কুকুরসহ বিভিন্ন জীবজন্তুুর কামড়ে মানুষ চরমভাবে অসুস্থ্য হয়ে পড়ে। গত বছর শীতের শুরুতে যশোর পৌরসভা ও উপশহর এলাকায় কুকুর নিধনের দায়িত্ব পালন করেন উপশহর ইউনিয়ন পরিষদের নির্বাচিত কমিটি।
বর্তমানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান না থাকার কারনে পরিস্থিতি কোন দিকে যায় এমন প্রশ্ন তুলেছেন পৌরসভা ও ইউনিয়নের কয়েকলাখ মানুষ। তাদের একটাই দাবি বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে।
নইলে পাগলাসহ বিভিন্ন প্রজাতির কুকুরের আক্রমনের শিকার হবে নারী,পুরুষ ও বিভিন্ন বয়সের শিশু কিশোর,যুবক,যুবতী ও বৃদ্ধ এবং বৃদ্ধারা।
বিভিন্ন সূত্রেমতে জানাগেছে,
গত কয়েকদিনে যশোর শহরের বিভিন্ন স্থানে ও গ্রাম অঞ্চলের পথে ঘাটে অন্তত বেশ কয়েকজন নারী,পুরুষ,কিশোর,কিশোরী,যুবক,যুবতী এবং শিশুরা কুকুরের কামড় খেয়ে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। অনেকে জলাতংক রোগের আশংকায় ভর্তি হয়েছে।
সম্প্রতি যশোর শহরের একটি সরকারি প্রতিষ্ঠানে একজন কর্মকর্তাকে গত ২৭ আগষ্ট রাত ৯টার পরে তার দপ্তরের মধ্যে একটি বেওয়ারিশ কুকুর আক্রমন করেন। এ সময় তিনি প্রতিবাদ করার চেষ্টা করলেও তার ডান পায়ে হাটুর কাছে ও বাম হাতের কনুইয়ের উপরে কামড় বসিয়ে দেয়। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।
এছাড়া,যশোর কালেক্টরেট মসজিদের মোয়াজ্জেমের ছেলেকে বেওয়ারিশ কুকুর হঠাৎ কামড় দিলে সে আহত হয় বলে খবর পাওয়া গেছে। এছাড়া, শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থানরত বেওয়ারিশ কুকুর পথচারী থেকে শুরু করে স্কুল,কলেজ গামী শিক্ষার্থীদের এবং অফিসগামী নারী,
পুরুষদের আক্রমন করেছেন বলে খবর পাওয়া গেছে। পাগলা ও বেওয়ারিশ কুকুর নিধনের কাজ এখন থেকে শুরু না করলে আশি^ন,কার্ত্তিক,অগ্রহায়ন,পৌষ ও মাঘ মাসে জলাতংক রোগীর সংখ্যা দাঁড়াবে বিগত বছরের চেয়ে অনেক বেশী।
তাই বিভিন্ন পেশার মানুষ যশোর পৌরসভা ও জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply