1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাইবান্ধায় প্রগতি লেখক সংঘের জেলা সম্মেলন-

  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধায় প্রগতি লেখক সংঘের জেলা সম্মেলন-

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি :

‘দীপ্ত রৌদ্র তেজে, প্রতিবাদে দাঁড়াও নিজে’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার দ্বিতীয় সম্মেলন শনিবার গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন থেকে সকল অন্যায় অবিচার ভেদবুদ্ধি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙ্গীকার ঘোষণা করা হয়।

শনিবার (৩০আগস্ট) বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সভাপতি কবি গবেষক ড. গোলাম কিবরিয়া পিনু।

উদ্বোধনী বক্তব্যে তরুণ লেখকদের প্রতি তিনি সমাজের বৈষম্য ও অসঙ্গতিগুলো তাদের লেখনীতে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, প্রগতি লেখক সংঘের মূল লক্ষ্য হলো প্রগতিশীল চিন্তা ও সাহিত্য চর্চার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনা।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম রব্বানী মুসা। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক মাজহার-উল মান্নান, প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ,

পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন ইউসুফ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন,

কবি মমতাজ বেগম রেখা, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, মোদাচ্ছেরুজ্জামান মিলু প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রগতিশীল আন্দোলনকে বেগবান করতে লেখক ও সাহিত্যিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

আলোচনা পর্ব শেষে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশিত হয়। এতে অংশ নেন মাহমুদ সাগর মহব্বত, চুনি ইসলাম, রণজিৎ সরকার, সোমা সেন, রোজাইনা আকতার ও মেঘলীনা দ্যুতি।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিককর্মী শিরিন আকতার। এরপর সাংগঠনিক অধিবেশনে সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন তার প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ প্রতিভা সরকার ববি আয়-ব্যয়ের হিসাব উপত্থাপন করেন। পরে সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কবি দেবাশীষ দাশ দেবুকে সভাপতি ও রজতকান্তি বর্মনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews