1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বালিয়াডাঙ্গায় হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনায় মামলা

  • শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা গ্রামের মাহফুজ রহমান আল-আমিন ওরফে বাবু (২২) নামে এক যুবকের বাড়িতে হামলা ভাংচুর ও মারপিটে অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। বাবুর মা শহরের খালধার রোডের বাসিন্দা হামিদা খাতুন ৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
আসামিরা হলো, সদর উপজেলার সীতারামপুর বাংলাবাজার এলাকার হাফিজ বুড়োর ছেলে মাসুদ (৩৫), আতিয়ার রহমানের ছেলে বিল্লাল হোসেন (৪০), বালিয়াডাঙ্গা আকবর প্যাটনের বাড়ির ভাড়াটিয়া কামরুল ইসলাম (৩৫), নীলগঞ্জ তাতীপাড়ার মুক্তার হোসেনের দুই ছেলে তারেক (২৫) ও সাগর (২৩), বারান্দী মোল্লাপাড়া আমতলার সেলিমের ছেলে জিসান (২১), নীলগঞ্জ সুপারী বাগার এলাকার বাবুর ছেলে মিজান (২৫) ও সীতরামপুর বাংলাবাজারের ইকলাস মোল্লার ছেলে আল-আমিন (২০)।
এজাহারে বাবুর মা উল্লেখ করেন, তার ছেলে বালিয়াডাঙ্গা গ্রামের লিয়াকত মোল্লার বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন স্থানে থাইগ্লাসের কাজ করে জীবিকা নির্বাহ করে। আসামিদের সাথে বাবুর পূর্ব বিরোধ ছিলো। ২৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে বালিয়াডাঙ্গা বাবলাতলার মোড়ে পৌছুলে আসামিরা দেশিয় অস্ত্র দিয়ে বাবুর ওপর হামলা চালায়। এরপর তাকে বেধড়ক মারপিটে জখম করে। তার বাড়ির মধ্যে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তোশকের নিচে থাকা ৫০ হাজার ৫শ টাকা লুট করে। পরে যাওয়ার সময় হত্যার হুমকি দেয়। আহত বাবুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews