আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার প্রেমবাগ স্কুল বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে উক্ত কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন শেষে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে হাতপাখা পক্ষে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর সাহেব মনোনীত যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী,

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেমবাগ ইউনিয়নের সভাপতি মীর জহিরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান আরম্ভ হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অভয়নগর উপজেলা সভাপতি মো: মোকাররম হোসেন, বাঘারপাড়া উপজেলার সেক্রেটারী প্রভাষক মাওলানা ফজলুল করিম প্রমূখ।
গণসংযোগ শেষে অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন বলেন, ‘সাধারণ মানুষ এখন পরিবর্তন চাই ।
আমি সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন চাঁদাবাজ ও দখলদারমুক্ত যশোর-৪ গড়তে চাই। এজন্য আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করছি।’






Leave a Reply