আজ শুক্রবার বাঘারপাড়া উপজেলা শাখা কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার নির্বাচন কমিটি গঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর সাহেব মনোনীত যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা বেলাল হোসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান আরম্ভ হয়। বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি মাওলানা আবু তাহের,
সেক্রেটারী প্রভাষক মাওলানা ফজলুল করিম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বাঘারপাড়া ও খাজুরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বাঘারপাড়া উপজেলা শাখার নির্বাচন কমিটির মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে মাওলানা বেলাল হোসাইন এবং সমন্বয়কারী হিসেবে মাওলানা মুজাহিদুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।

Leave a Reply