আজ শুক্রবার নওয়াপাড়া উপজেলা শাখা কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার নির্বাচন কমিটি গঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর সাহেব মনোনীত যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার সভাপতি মো: মোকাররম হোসেন, সেক্রেটারী মাওলানা মনিরুজ্জামান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মো: মহসিন শেখ।
অনুষ্ঠান শেষে অভয়নগর উপজেলা শাখার নির্বাচন কমিটির আহ্বায়ক হিসেবে মো: মোকাররম হোসেন এবং সমন্বয়কারী হিসেবে মো: জামানুর রহমানের নাম ঘোষণা করা হয়।






Leave a Reply