1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বিজিবির আলাদা অভিযানে ৩৬পিস স্বর্ণের বারসহ গ্রেপ্তার তিন

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যশোর বিজিবির আলাদা অভিযানে ৩৬পিস স্বর্ণের বারসহ গ্রেপ্তার তিন

যশোর অফিস :

যশোরে বিজিবি আলাদা অভিযানে ৩৬পিস স্বর্ণের বারসহ তিনজনকে গ্রেফতার করেছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আজ বৃহষ্পতিবার সকালে যশোরের কোদালিয়া ও তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হচ্ছে,মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার আংগারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ(২৩), যশোর শহরের লোন অফিসপাড়ার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬),ও যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

যশোর ৪৯ বিজিবির (যশোর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম সকাল সাড়ে ৬টায় যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে অবস্থান নেয়।

এসময় তারা ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে সাজিদকে গ্রেফতার করে। এরপর তার মানিব্যাগ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছড়া বিজিবির অপর একটি টিম সকাল সাড়ে ৯টায় যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার অবস্থান নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে অভিযান চালায়।

এসময় তারা জাহিদ ও বাপ্পিকে আটক করে। এরপর তাদের কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৩৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। দুই অভিযানে উদ্ধার করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম। যার বাজার মূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৮৬৮ টাকা।

বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ লকরে।

এরপর যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তাদেরকে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews