1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শিক্ষা বোর্ডের চেক দুর্নীতি মামলার প্রধান আসামি সহকারী হিসাবরক্ষক সালাম গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর শিক্ষা বোর্ডের চেক দুর্নীতি মামলার প্রধান আসামি সহকারী হিসাবরক্ষক সালাম গ্রেফতার

যশোর অফিস :

যশোর শিক্ষা বোর্ডের ৭ কোটি টাকার চেক দুর্নীতি মামলার প্রধান আসামি সাবেক সহকারী হিসাবরক্ষক আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে যশোর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রায় চার বছর ধরে আব্দুস সালাম পলাতক ছিলেন।

আলোচিত এদুর্নীতি মামলার তথ্য অনুযায়ী জানা যায়,২০২১ সালের অক্টোবর মাসে যশোর শিক্ষা বোর্ডের অভ্যন্তরীণ অনুসন্ধানে ৯টি চেক ঘষামাজা করে আড়াই কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। এরপর তদন্তের পরিধি বাড়ালে মোট ৩৮টি চেক ঘষামাজা করে পৌনে ৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে।

এঘটনায় তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন -দুদক। এঘটনায় শিক্ষা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান, সচিব ও সহকারী হিসাব রক্ষক আব্দুস সালাম, ঠিকাদার ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিকসহ কয়েক জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের তৎকালীন উপ-পরিচালক আল-আমিন ২০২৪ সালের ১৬ অক্টোবর ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

আসামিরা হলেন,যশোর শিক্ষা বোর্ডের বরখাস্তকৃত হিসাব সহকারী আব্দুস সালাম,ঠিকাদার ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু, শেখহাটি জামরুলতলা এলাকার বাসিন্দা আশরাফুল আলম, পোস্ট অফিসপাড়ার গাজী নূর ইসলাম,

বড় বাজার জামে মসজিদ লেনের প্রত্যাশা প্রিন্টিং প্রেসের মালিক রুপালী খাতুন, উপশহর ই-ব্লকের সহিদুল ইসলাম, রকিব মোস্তফা, শিক্ষা বোর্ডের সহকারী মূল্যায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ,

নিম্নমান সহকারী জুলফিকার আলী, চেক ডেসপাসকারী মিজানুর রহমান ও কবির হোসেন। তবে চার্জশিটে বোর্ডের চেয়ারম্যান ও সচিবকে অব্যাহতি দেয়া হয়।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ মামলার চার্জশিট গ্রহণ করেন আদালত। এরপর অভিযুক্ত ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার সকল আসামি ২০২১ সাল থেকে পলাতক জীবনযাপন করছেন।

দীর্ঘদিনের পলাতক জীবন থেকে বাড়িতে ফিরতেই গ্রেফতার হন মামলার প্রধান আসামি সহকারী হিসাবরক্ষক আব্দুস সালাম।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, আব্দুস সালাম যশোর শিক্ষাবোর্ডের চেক জালিয়াতির ঘটনায় দায়ের করা স্পেশাল ৯/২৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

তিনি দীর্ঘদিন পলাতক জীবনযাপন করছিলেন। হঠাৎ তাকে নিজ বাড়ি এলাকায় দেখা যায়। গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ফাঁড়ি পুলিশ গতকাল বুধবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews