1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বোমা হামলা ও সন্ত্রাসবিরোধী অভিযান বাহিনী প্রধান তানভীরসহ ১৭ জনের নামে মামলা

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

যশোরে বোমা হামলা ও সন্ত্রাসবিরোধী অভিযান বাহিনী প্রধান তানভীরসহ ১৭ জনের নামে মামলা

যশোর অফিস :

যশোর শহরতলীর পুলেরহাট বেড়বাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী বাহিনী প্রধান তানভীর হাসান তান (২৭)সহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। এছাড়া যৌথবাহিনীর অভিযানে তান বাহিনীর চার সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বেড়বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। বেড়বাড়ি মসজিদ কমিটির সহ-সভাপতি বাবুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে তান বাহিনী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে।

এর জের ধরে মঙ্গলবার রাত আড়াইটার দিকে তান বাহিনী তার বাড়ির সামনে বোমা ও গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায়। পরে ঘটনাস্থল থেকে বোমার স্প্লিন্টার, অবিস্ফোরিত বোমা ও গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

বাদীর মামলায় তানভীর হাসান তান ছাড়াও আসামি করা হয়েছে বেড়বাড়ির ইয়াসিন ওরফে গিট্টু (২৬), আবু সুফিয়ান নিরব (২২), মনা (২১), সাগর (২৩), বাঁধন (২৩), জিসান (২৫), মাহিদিয়ার তরিকুল ইসলাম (৪০), কৃষ্ণবাটির জয় (২২), নুর আলী (২১), ইব্রাহিম (২৩) এবং শহরের রেলগেট রায়পাড়ার সোহেল ওরফে মুরগী সোহেল (২৫)-কে।

অন্যদিকে বুধবার বিকেলে কৃষ্ণবাটি এলাকার একটি চায়ের দোকান থেকে যৌথবাহিনী তান বাহিনীর চার সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার হয়। আটকরা হলো—খোলাডাঙ্গার শাহামান সিদ্দিকী লাবীব (২০), কৃষ্ণবাটির বিজয় হোসেন (১৯), ঘোপ সেন্ট্রাল রোডের ইয়াসিন আরাফাত (১৯) এবং জেল রোডের সারাফাত হোসেন (১৯)।

অভিযানের সময় বাহিনী প্রধান তান পালিয়ে যায়। এ ঘটনায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে তানসহ ৫ জনের নামে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করেছেন।

যশোরের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews