ঝিকরগাছায় কার্ড জালিয়াতি করে খাদ্যবান্ধবের চাল উঠাতে গিয়ে সুমন নামে এক যুবককে আটক করা হয়েছে।আটক সুমনকে ৭দিনের জেল প্রদান করেন সহকারী কমিশনার( ভুমি)নাভিদ সারওয়ারের ভ্রাম্যমান আদালত।
ঘটনাটি ঘটেছে, বুধবার (২৭ আগষ্ট) দুপুরে শিমুলিয়া ইউনিয়নের খাদ্যবান্ধব সেন্টার গঙ্গাধারপুর গ্রামে। জানা যায় সহকারী কমিশনার (ভুমি )ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ারের উপস্থিতিতে দোসতিনা গ্রামের বাসিন্দা সুমন হোসেন নামের এক যুবক ৬৫ বছর বয়সী আবুল বাশার নামের এক বৃদ্ধার একটি খাদ্যবান্ধবের কার্ড নিয়ে চাল উঠাতে যান।
এ সময় ম্যাজিস্ট্রেটের সন্দেহ হলে সত্যতা যাচাইয়ের জন্য যুবককে সাথে নিয়ে প্রকৃত কার্ডধারী বৃদ্ধের বাড়িতে যান। সেখানে কার্ডটি জাল প্রমাণিত হয়।এসময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অঝোরে কেঁদে ফেলেন ওই বৃদ্ধ।
পরে প্রকৃত কার্ডধারীর মাঝে খাদ্যবান্ধব চাল বিতরণ করা হয়। আটক যুবক সুমন হোসেনকে ৭দিনের জেল দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার।

Leave a Reply