যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানে চিটা বেশি হওয়ার কারণে ফলন কম হওয়ার আশাংকা করছেন এ এলাকার কৃষকরা। নানা রকম ওষুধ প্রয়োগ করেও কোন কাজ হয়নি এমন অভিযোগ
কৃষকদের। ধান কাটা শুরু হলে মাড়াই করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হ”েছন বলে কৃষকদের অভিযোগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। বিল জলেশ্বরসহ বিভিন্ন মাঠে ব্রি-৪৯, ব্রি- ৮৭, ব্রি-৭৫, বিনা-১৭, হাবু, গুটি স্বর্ণ, হাইব্রিড ধানী গোল্ড ও ব্রি-৫১ জাতের
ধান চাষ হয়েছে। ¯’ানীয় কৃষকরা বলছেন, চাষের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত পানি না থাকায়
সারের দাম বৃদ্ধিতে এমন ক্ষতি হয়েছে। শেখেরবাতান গ্রামের কৃষক আমজাদ আলী জানান, জমির ধান কেটে আনতে যে
খরচ হবে তার অর্ধেক টাকার ধান বিক্রি হয় কি না সন্দেহ। ৩ বিঘা জমিতে চাষ
করেছি। সার, পানি, শ্রমিকের মুজুরিসহ ১৬ থেকে ১৭ হাজার টাকার মতো খরচ
হয়েছে। এক বিঘায় ১৫-১৬ মন ধান হয়েছে। এতে প্রায় ৪-৫ হাজার টাকা প্রতি
বিঘায় ক্ষতি হয়েছে। রামনগর গ্রামের কৃষক ইউনুচ আলী বলেন, ১২০ শতক জমিতে ব্রি-৪৯ জাতের ধান
লাগিয়েছিলাম। ধান মাড়াই করে ৫২ মণ ধান হয়েছে । ধানে অতিরিক্ত চিটা হওয়ায়
ফলন কমে গেছে। গত আমন মৌসুমে একই জমিতে ৭৫ মণ ধান হয়েছিল।
পাইকপাড়া গ্রামের কৃষক আখতারুজ্জাামান জানান, এক বিঘা জমিতে হাবু
জাতের ধান লাগিয়েছিলাম। এতে ফলন হয়েছে ২০ মণ ২০ কেজি। আবাদে খরচ
হয়েছে ২০ হাজার টাকার মতো। ধানে চিটা বেশি হওয়ায় লাভ তো দূরে থাক
লোকশানের পরিমাণ বেশি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন সাংবাদিকদের মুঠোফোনে
জানিয়েছেন, ধানে অতিরিক্ত চিটা হয়েছে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
অফিসে আসেন কথা হবে বলে ফোনের সংযোগ কেটে দেন।

Leave a Reply